রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

শেখ পরিবারের নতুন দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার জন্য ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক।

বুধবার (৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, আমাদের অনুসন্ধান দল ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে এবং বর্তমানে হাতে পর্যাপ্ত তথ্য রয়েছে, যার ভিত্তিতে আমরা শিগগিরই আরও বিস্তারিত তথ্য সরবরাহ করতে পারব।

দুদক জানায়, রাজউকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়ে তদন্ত চলছে। ২৬ ডিসেম্বর দুদক শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তারা পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন।

এসব প্লট বরাদ্দে যুক্ত ছিলেন-শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।

আক্তার হোসেন আরও বলেন, আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের প্রমাণাদি রয়েছে, তবে এখনই মামলার ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। অনুসন্ধান প্রতিবেদন এসে পৌঁছলে আমরা আপনাদের শিগগিরই আরও সুনির্দিষ্ট তথ্য জানাবো।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit