মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

ছেলেকে ধরতে গেলো পুলিশ, আতঙ্কে বাবার মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তি একই গ্রামের এন্তাজ আলীর ছেলে। মৃত্যু হওয়া তরিকুলের স্ত্রী অজেফা বেগম জানান, তার ছেলে সুমন প্রতিবেশির করা একটি মারামারি মামলার আসামি।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করতে বাড়িতে অভিযান চালায়। এসময় সে বাড়িতে ছিল না। বাড়িতে পুলিশ আসার সংবাদে তার স্বামী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এসময় তিনি একটি গোয়ালঘরে আশ্রয় নিলে সেখানে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

পরে পুলিশ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে তার মরদেহ থানায় নিয়ে যায়।  এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামে উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল আদালতের পরোয়ানাভুক্ত আসামি  তরিকুল ইসলামের ছেলে সুমনকে আটক করতে তার বাড়িকে গেলে তার বাবা আতঙ্কগ্রস্ত হয়ে মারা যায়। ওসি আরও জানান, মৃত ব্যক্তি হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit