সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক আজকের মুদ্রার রেট: ২৭ জুলাই ২০২৬

বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ Time View

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ। এ সময় বিজিবির ৫৯ ব্যাটেলিয়ান বাধা প্রদান করে। এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এবং রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে গিয়ে পতাকা বৈঠক করেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত ৬ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় চৌকা সীমান্ত ফাঁড়ির ১৭৭/২-এস পিলার থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ অবস্থায় চৌকা বিওপির টহল দল কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা প্রদান করে।

বাধা উপেক্ষা করে পরের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সকাল ১১টায় বিএসএফ তারকাঁটার বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খননের কাজ শুরু করে। তখন বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে।

পরবর্তীতে বিকালে ৫৯ বিজিবির অধিনায়ক এবং রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিএসএফের স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করেন তারা।

বৈঠকের বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে।

আজ বুধবার (৮ জানুয়ারি) এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit