মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

লড়াই করেও পারল না পাকিস্তান, সিরিজ জিতল প্রোটিয়ারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিনে শতক করা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ চতুর্থ দিনেও এগিয়ে যাচ্ছিলেন। তবে ১৪৫ রানে কোয়ানা মাফাকার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। বাবর আজমের ৮১ ছাড়া আর কোনো পাকিস্তানি ব্যাটসম্যান অর্ধশতকের দেখা পাননি। তাতে ৪৭৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রাবাদা এবং মহারাজ। ২ উইকেট পেয়েছেন ইয়ানসেন। আর ১ উইকেট পেয়েছেন মাফাকা। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৮ রানের। যা ৭.১ ওভারে বিনা উইকেটেই তুলে ফেলে স্বাগতিকরা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে পাকিস্তান। এরপর লড়াই করেও জয় পেল না শান মাসুদের দল। প্রথম টেস্টটি ২ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ জিতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে তারা।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৬১৫ ও ৫৮/০ (বেডিংহাম ৪৭*, মার্করাম ১৪*)।
পাকিস্তান: ১৯৪ ও ৪৭৮ (মাসুদ ১৪৫, বাবর ৮১, সালমান ৪৮, রিজওয়ান ৪১, জামাল ৩৪, কামরান ২৮, শাকিল ২৩; রাবাদা ৩/১১৫, মহারাজ ৩/১৩৭, ইয়ানসেন ২/১০১, মাফাকা ১/৪৭)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।
সিরিজ: ২-ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০-তে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রায়ান রিকেলটন।
ম্যান অব দ্য সিরিজ: মার্কো ইয়ানসেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit