বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

মেসি-নেইমারদের সাবেক ক্লাবের হ্যাটট্রিক শিরোপা জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : নির্ধারিত ৯০ মিনিটে একের পর এক আক্রমণ করেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। কিন্তু গোল তাদের জন্য সোনার হরিণ হয়েই থেকেছে। ম্যাচের ফলের জন্য যখন টাইব্রেকারকেই একমাত্র নিয়তি মনে হচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ে জাল খুঁজে পান পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

ম্যাচে নির্ধারিত সময়ে থাকার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভাঙেন দেম্বেলে। ফাবিয়ান রুইজের দারুণ পাস ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ২৭ শট নেওয়া পিএসজি ৯ বার লক্ষ্যে রাখে বল। কিন্তু এরপরও গোলের দেখা না পাওয়া দলতি শেষ বাঁশি পর্যন্ত চেষ্টা করে গেছে। শেষ মুহূর্তে যার প্রতিদানও পেয়েছে তারা।

পিএসজির এমন লড়াকু সত্ত্বার প্রশংসা করেছেন দলটির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। ম্যাচের পর পিএসজি টিভিকে তিনি বলেন, ‘আমরা কিছু সময় ম্যাচে আধিপত্য দেখিয়েছি আবার কিছু সময় রক্ষণভাগে ভুগেছি। তবে একটা দল যারা কখনো হাল ছাড়ে না, দৌড় বন্ধ করে না, আক্রমণে ঢিলেমি করে না এবং রক্ষণে ছাড় দেয় না–তাদের ওই গোলটা (দেম্বেলের গোল) প্রাপ্য ছিল।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit