বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : অতিবৃষ্টিতে পাহাড়ধস, বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস কর্তৃক পাহাড়ধস প্রবণ এবং পানিতে নিমজ্জিত এলাকায় সচেতনতামূলক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। গত ৫ জুলাই অতিবৃষ্টি শুরুর প্রথম থেকেই সম্ভাব্য পাহাড়ধস সংশ্লিষ্ট দুর্ঘটনা এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়ে ব্যাপক প্রচারণা কার্যক্রম সম্পন্ন করা হয়।

ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে নিমাঞ্চল নিমজ্জিত হয়। বন্যাকালীন শিশু, নারী, বয়স্ক এবং কিশোরীদের প্রতি বিশেষ নজর দিতে অনুরোধ জানানো হয়। পানকৃত পানি অবশ্যই বিশুদ্ধিকরণ ট্যাবলেটের মাধ্যমে বিশুদ্ধ করে খেতে হবে। বন্যা কবলিত মানুষকে সাপকাটা এবং পানিবাহিত রোগ থেকে বাঁচতে করণীয় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম,  অনলাইন এবং সড়কে ব্যাপক প্রচার করা হয়।

পানি কমার সাথে সাথে বন্যা কবলিত এলাকায় পানিবাহিত এবং চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাই খাবার খাওয়ার পূর্বে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এতে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব।  এসব রোগ থেকে বাঁচতে সচেতন হওয়ার বিকল্প নেই। সে লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit