মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

রোহিতকে সমর্থন দিয়ে সমালোচনার শিকার, জবাব দিলেন বিদ্যা বালান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে ফর্মের কারণে সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত শর্মা। এই ঘটনায় আবেগপ্রবণ হয়ে রোহিতকে নিয়ে একটি টুইট করেছিলেন ভারতীয় অভিনেত্রী বিদ্যা বালান। এতেই তিনি পড়ে যান নেটিজেনদের তোপের মুখে। এরপর তার দল এর দাঁতভাঙা জবাবও দিয়েছে।

রোহিত শেষ টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর বিদ্যা লিখেছিলেন, ’রোহিত শর্মা, কী দারুণ একজন সুপারস্টার। বিরতি নিতে সাহস লাগে। আরও অনেক সাহস, মনের জোর বাড়ুক। শ্রদ্ধা।’এই টুইটের পর বিদ্যা বালানকে কটাক্ষের মুখে পড়তে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিরূপ মন্তব্যের মুখে পড়ে যেতে থাকেন। যেখানে দাবি করা হয়, রোহিতের পিআর টিমের নির্দেশে বিদ্যা এই পোস্ট করেছেন। এই টুইট থেকে শুরু হওয়া বিতর্ক আরও গভীর হয় যখন অনেকে বলেন এটি প্রচারের একটি কৌশল।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে বিদ্যা বালানের পিআর টিম। বিষয়টি মুখবুজে সয়ে যায়নি বিদ্যার দল। ৫ জানুয়ারি, রোববার বিদ্যা বালানের পিআর টিম এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বিদ্যা বালানের টুইট নিয়ে সম্প্রতি কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। তিনি এই টুইটটি রোহিতের নিঃস্বার্থ সিদ্ধান্ত দেখে নিজে থেকেই করেছেন। এটি রোহিতের পিআর টিমের অনুরোধে করা নয়। বিদ্যা বালান খেলার ভক্ত নন, তবে যাঁরা কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে চলেন, তাদের প্রতি তার মুগ্ধতা রয়েছে।’

রোহিত শর্মার সে সিদ্ধান্ত তার নিজেকেও অবশ্য সমালোচনা আর প্রশ্নের মুখে ফেলে দেয়। তার অবসরের গুঞ্জনও প্রবল হয় তাতে। স্টার স্পোর্টসকে এর জবাবে তিনি জানান, আপাতত ফর্মে নেই এবং সাময়িক বিরতিতে আছেন। পাঁচ মাস পর তার ফর্ম ফিরে আসবে বলেও আশাবাদী তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit