বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। পরে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।

মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে আপাতত স্বামীর নাম কিংবা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চান না তিনি। বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে মিষ্টি জানান, এসব তথ্য এখনই বলা যাবে না। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।
বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে-এমন প্রশ্নের জবাবে মিষ্টি স্পষ্ট করে বলেন, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং ঠিক কবে বিয়ে হয়েছে, সে তথ্যও এখনই প্রকাশ করতে চান না তিনি। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।
ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনবেন কি না, জানতে চাইলে মিষ্টি জানান, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এ নিয়ে মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও বলেছেন অভিনেত্রী।
মিষ্টি আরও জানান, তাদের বিয়েটি হুট করে হয়নি। অনেক আগেই তারা বিয়ে করেছেন। তবে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণও রয়েছে বলে জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ বিদেশে গিয়ে দেখা করার কথা বলতেন, আবার কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে ওঠেন তিনি।
এ কারণেই শেষ পর্যন্ত নিজের বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন বলে জানান মিষ্টি। তার মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা ঠিক নয়।
নিজের বিবাহিত জীবন নিয়েও কথা বলেছেন মিষ্টি। তিনি জানান, বিয়ে হলেও এখনও পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি। বর্তমানে নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit