শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো পলক-হেনরি-জ্যোতিকে

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এদিন গ্রেফতার দেখানোর আগে কারাগার থেকে তাদের ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে করা হয়। শুনানি শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলককে গ্রেফতার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আল আমিন। আবেদনে বলা হয়, আসামি পলক যাত্রাবাড়ি থানার এক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছেন। পলকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা -১ মামলা দায়ের করা হয়েছে। পলককে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

জ্যোতিকে গ্রেফতার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। আবেদনে বলা হয়, আসামি শাফি মোদ্দাছির খান (জ্যোতি), তার পিতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরস্পর যোগসাজশে ১৯,৮৯,৭৮,৫০২ টাকা মুল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখেন। এছাড়া জ্যোতি নিজ নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ৮৪,৭৭,৫৭,৫৭২ টাকা হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ মামলা দায়ের করা হয়েছে। জ্যোতিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

হেনিরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচারণ এর মাধ্যমে ৫৭,১৩,০৭,২২৩/- (সাতান্ন কোটি তের লাখ সাত হাজার দুইশত তেইশ) টাকা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখার অভিযোগ রয়েছে।

এর আগে ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit