রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

কোম্পানীগঞ্জের ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নম্বর ক্লোন করে এক মাদরাসা শিক্ষকের কাছে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।আজগর আলী দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল্লাহ বলেন, সোমবার সকালে ইউএনওর সরকারি মোবাইল নম্বর থেকে উপজেলার চরফকিরা ইউনিয়নের আজগর আলী দাখিল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক শামসুল আরেফিনকে ফোনে একটি কল আসে। তখন ইউএনও পরিচয়ে তিনি ওই শিক্ষককে বলেন সরকারি ভাবে ল্যাপটপ দেওয়া হবে। বরাদ্দ পেতে আধা ঘন্টার মধ্যে একটি বিকাশ নম্বরে ৯হাজার টাকা দিতে হবে। পরে আমি মাদরাসায় আসলে ওই ফোন নম্বরে কথা বলি। কিন্তু ফোনে ইউএনওর কণ্ঠ শুনে আমার সন্দেহ হয়। পরে সত্যতা যাচাইয়ের জন্য আমি ঘটনাটি সিএকে জানাই।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি ইউএনও অবহিত হলে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশে সর্তকতামূলক একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। স্ট্যাটাসে জানানো হয়, ইউএনও কোম্পানীগঞ্জের সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হচ্ছে।  সবাইকে সাবধান হতে এবং এ ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকতে অনুরোধ করছি।  যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, কোনো প্রতারক চক্র তার সরকারি নম্বরটি ক্লোন করে এই প্রতারণার চেষ্টা করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করতে স্ট্যটাস দিয়েছি।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit