মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ : আইজিপি ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬

মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাবাস্কো রাজ্যের ভিলাহেরমোসা শহরে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। 

স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার রাজ্য সরকারের মুখপাত্র ফার্নান্দো ভাজকুয়েজ রোসাস সাংবাদিকদের বলেন- রাজ্য ও ফেডারেল বাহিনী ভিলাহারমোসার তামুলতে পাড়ার পানশালায় পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ীদের ধরতে অভিযান শুরু করেছে।

মুখপাত্র আরও বলেন, গুলিতে আরও সাতজন আহত হয়েছেন। তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা লা কাসিতা আজুল পানশালায় ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।

তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলাহারমোসার একটি পানশালায় বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন। 

এর আগে দুই সপ্তাহ আগে কেরেতারো শহরের একটি পানশালায় হামলায় ১০ জন নিহত হন। একই সপ্তাহে মেক্সিকো সিটির এক শহরতলির একটি পানশালায় বন্দুক হামলায় আরও ছয়জন নিহত হন। সূত্র: সিনহুয়া

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit