বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

ইনজুরিতে সাইম, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা?

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : কেপ টাউন টেস্টের প্রথম দিনে সাইম আইয়ুবকে হাসপাতালে নেওয়ার সময়ই বোঝা গিয়েছিল তার অবস্থা গুরুতর। সেই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছেন তিনি। সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে পাকিস্তান ওপেনারের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান নিউ ইয়ার টেস্ট তো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সাইমকে পাবে না পাকিস্তান। ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারবেন না তিনি। ৬ সপ্তাহ পরই পাকিস্তানের মাটিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য সময়মতো ফিট হয়ে উঠতে পারবেন কিনা, সেটা নিয়েও জেগেছে শঙ্কা।

প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্টের প্রথম সকালে চোট পান সাইম। ম্যাচের সপ্তম ওভারের ঘটনা এটি। রায়ান রিকেলটনের ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে বাউন্ডারির দিকে ছোটা বলের পেছনে দৌড় দেন আমের জামাল ও সাইম। বাউন্ডারি বাঁচিয়ে বল পেছনের দিকে ঠেলে দেন জামাল।

দৌড়ের মধ্যে হঠাৎ থামতে গিয়ে পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলেন সাইম। তাতে মচকে যায় তার অ্যাঙ্কেল। সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। কাতরাতে থাকেন ব্যথায়। তাৎক্ষণিকভাবে মাঠে ঢুকে তার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মাঠের বাইরে নিয়ে আসেন ফিজিও। সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এমআরআই স্ক্যান করানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, চিড় ধরা পড়েছে সাইমের ডান পায়ের অ্যাঙ্কেলে। আপাতত দলের সঙ্গেই থাকবেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit