বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

এনসিপিতে যোগ না দেওয়ার কারণ জানালেন আব্দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানের পর আন্দোলনের সম্মুখসারির অধিকাংশ ছাত্রনেতা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও সেই পথে হাঁটেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। কেন তিনি এনসিপিতে যোগ দেননি— গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান ও সিদ্ধান্তের কারণ বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনই এমপি বা মন্ত্রী হতে হবে, তেমন কোনো চিন্তা আমার নেই। জুলাইয়ের আগে যা বলতাম, তা করতাম। এখনকার রাজনীতিতে দায়বদ্ধতার ব্যাপারটা খুবই খেলো হয়ে গেছে। মুখে যা বলছি, কেউ সেটা কাজে করছি না। সে জন্য আমি কোনো কিছুতে জড়াইনি। আবদুল কাদের বলেন, আমাকে এনসিপিতে যোগ দিতে বলা হয়েছিল। জানতে চাইলাম, আমার দায়িত্ব কী হবে। তারা আমাকে আমার আসন গোছাতে বললেন। আসন গোছানোর রাজনীতি আমি করতে চাইনি।
এনসিপির সমস্যা হচ্ছে, সেখানে দায় নিতে হবে, কিন্তু কাজ করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, মূলধারার ও বিভিন্ন বামপন্থি দলও আমাকে ডেকেছে। কিন্তু রাজনীতিতে এখন কোনো আশা দেখছি না। তাই আপাতত কোথাও যোগ দিচ্ছি না। পরিবার ও রাজনীতি নিয়ে তিনি বলেন, আমি পরিবারের বড় সন্তান, আমার দুই ছোট ভাই আছে। কিন্তু কখনো পরিবারের দিকে তাকানো হয়নি। আমার বাবা পেশায় দারোয়ান। মা খুব অসুস্থ। কিছু দিন আগে নানু মারা যাওয়ার পর উপলব্ধি হয়েছে, এখন পরিবারকে সময় দেব। আমি রাজনৈতিক মানুষ। রাজনীতি অবশ্যই করব। আপাতত বিরতি নিয়েছি।

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৬,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit