শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

দুর্গাপুরে হাজংদের চরমাগা উৎসব পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১২০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘‘তারুণ্যের উৎসব’’ কে কেন্দ্র করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বগাউড়া গ্রামে হাজংদের ঐতিহ্যবাহী চরমাগা উৎসব পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

‘‘দেশের সংস্কৃতি – দেশের অহংকার’’ এ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনা‘র জেলা প্রশাসক বনানী বিশ^াস এর সভাপতিত্বে, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র নৃত্য শিক্ষিকা মালা মার্ত্থা আরেং এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি‘র উপ-পরিচালক জিয়া উদ্দিন আহমেদ, এস এম শামীম আখতার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর, ডন বসকো কলেজের পরিচালক ফাদার কুচওয়ালিক, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, চিত্রশিল্পী বিশ^জিৎ হাজং, গাঁও মোড়ল হরিদাস হাজং, বিশিষ্ঠ কন্ঠশিল্পী অনিমেষ হাজং প্রমুখ।

প্রধান অতিথি ড. সৈয়দ জামিল আহমেদবলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও তাদের জীবনমান উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি রক্ষায় অধিকতর গুরুত্ব দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে যাচ্ছে। দেশের আদিবাসী জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেগুলো রক্ষার জন্য কাজ করছে শিল্পকলা একাডেমি।

কেউ আদিবাসী নয়, আমরা সবাই বাংলাদেশি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।আলোচনা শেষে হাজং সম্পদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উৎসব নিয়ে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পী নৃত্য পরিবেশন করে এবং বগাউড়া গ্রামের হাজং সাংস্কৃতিক দল ঐতিহাসিক ‘‘মহিষাসুর বধ’’ পালা পরিবেশন তুলে ধরে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit