শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

এ বছরই লিভারপুল ছাড়বেন সালাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : লিভারপুলে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। ২০১৭ সালে অলরেডদের জার্সি গায়ে জড়ানোর পর গোলের ফুলঝুরি ছুটিয়েছেন এই মিসরীয় ফুটবলার। দলটির হয়ে সম্ভাব্য সব শিরোপাই জয় করেছেন তিনি। তবে এবার বোধহয় ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকানোর সময় এসে গেছে তার।

মিসরীয় এই ফরোয়ার্ড ইতোমধ্যেই এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে ১৭ গোল করা ছাড়াও ১৩টি এ্যাসিস্ট করেছেন। রোববার (৫ জানুয়ারি) ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সফরে যাবে লিভারপুল।

সম্প্রতি স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেছেন, ‘এটাই আমার এই ক্লাবে শেষ বছর। সে কারণে এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। দীর্ঘ ৩০ বছর আমরা শিরোপার অপেক্ষায় ছিলাম। করোনা মহামারীর কারণে সেভাবে শিরোপা উদযাপন করতে পারিনি। উদযাপনের পথটা সঠিক ছিল না। এবার আশা করছি সবকিছু ঠিকভাবে করতে পারবো।’

অবশ্য শুধু সালাহ-ই নন, লিভারপুলের সঙ্গে চুক্তি ফুরিয়ে যাচ্ছে অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডেরও। ইয়ুর্গেন ক্লপের অধীনে এই ত্রয়ীর পায়ের জাদুতে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ শিরোপা জয় করেছে লিভারপুল।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit