সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

গাজায় এখনও সক্রিয় হামাস, আতঙ্কে ইসরায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজা উপত্যকার উত্তর অংশে পাঁচটি ইসরায়েলি যুদ্ধ ট্যাঙ্কে হামলা করেছে।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে আল-কাসাম ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাফতাভি এলাকায় বিস্ফোরক ডিভাইস দিয়ে মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে।

দ্বিতীয় বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা পূর্ব জাবালিয়া শহরে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে আরও চারটি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে।

আল-কাসাম ব্রিগেড আরেকটি বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা কেন্দ্রীয় গাজা উপত্যকার আল-বুরিজ শরণার্থী শিবিরের পূর্বে একটি এসএএম রকেট দিয়ে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু করেছে।

হামাসের বিবৃতি নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক দিনগুলিতে, ইসরায়েলি মিডিয়া রিপোর্টগুলোতে গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে রক্তক্ষয়ী যুদ্ধের ১৫ মাসের মধ্যেও বেশ ভালোভাবেই টিকে আছে হামাস। তাদের “উল্লেখযোগ্য প্রত্যাবর্তন” নির্দেশ করে৷

জেরুজালেম পোস্টসহ ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলি ধারণা করছে, গাজা জুড়ে ২০ হাজার থেকে ২৩ হাজার হামাস যোদ্ধা এখনও সক্রিয় আছে। যার মধ্যে স্থানীয় যোদ্ধাদের সাথে হামাস এবং ইসলামিক জিহাদও রয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit