রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রয়া নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার প্রকাশিত এক পডকাস্টে ওবামা এলিয়েন নিয়ে মন্তব্য করেন। ওবামার এই বক্তব্য মার্কিন রাজনৈতিক অঙ্গনে ভিনগ্রহ ও অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে চলমান আলোচনাকে আরও উসকে দিয়েছে। তবে বারাক ওবামা স্পষ্ট করেই জানান, তার কাছে ব্যক্তিগতভাবে এ বিষয়ে কোনো প্রমাণ নেই বা তিনি এলিয়েন দেখেননি।

পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেন-এর সঙ্গে সাক্ষাৎকারে দ্রুত প্রশ্নোত্তর পর্বে ওবামাকে সরাসরি জিজ্ঞেস করা হয়, এলিয়েন বাস্তব কি না। জবাবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া ৫১ (নেভাদায় অবস্থিত ‘গোপন বিমানঘাঁটি’) এ রাখা হয়নি। কোনো ভূগর্ভস্থ স্থাপনাও নেই, যদি না সেখানে বিশাল কোনো ষড়যন্ত্র থাকে।” 
 
প্রতিবেদন অনুসারে, আলাপচারিতাটি ছিল হালকা মেজাজের। ওবামা রসিকতা করে বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, ‘এলিয়েনগুলো কোথায়?’পডকাস্টে রাজনৈতিক কৌশল, ভোটার সক্রিয়করণ থেকে শুরু করে নেতৃত্ব নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার মতো বিভিন্ন বিষয় উঠে আসে।
 
ওবামা জোর দিয়ে বলেন, মহাবিশ্বের বিশালতার কথা বিবেচনায় পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনায় তিনি বিশ্বাস করেন। তবে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে এ বিষয়ে কোনো প্রমাণ তিনি পাননি। এটি এলিয়েন ভিনগ্রহ প্রসঙ্গে ওবামার প্রথম মন্তব্য নয়। এর আগেও এসব বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি।
 
সূত্র: রয়া নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit