রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

লুৎফুন্নাহার রুমা, ব্যুরো চিফ ময়মনসিংহ : ময়মনসিংহ -৪ সদর আসনের নির্বাচিত আবু ওহাব আকন্দ ওয়াহিদকে মন্ত্রী পরিশোধের অন্তর্ভুক্ত করার দাবি বৃহত্তর ময়মনসিংহের প্রানকেন্দ্র ব্রহ্মপুত্র বিধৌত ঐতিহ্যবাহী শহর থেকে।এটা এখন ময়মনসিংহের সর্বস্তরের মানুষের সময়ের দাবী। ছাত্রদল থেকে বেড়ে ওঠা বিদগ্ধ রাজনৈতিক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নব-নির্বাচিত এমপি তাঁর রাজনৈতিক, ব্যক্তিগত পরিচয় অত্যন্ত উজ্জ্বল ও সমৃদ্ধ।বর্ণাঢ্য রাজনীতির অধিকারী এই মানুষটি রাজনীতির মাঠে বিচরণ ক্ষেত্রে পথচলা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না।

নানান চড়াই উৎরাই পেড়িয়ে আজকের অবস্থানে ওঠে এসেছেন। এরশাদ বিরোধী আন্দোলনে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।তখন তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।সন্মূখ সারির লড়াকু সৈনিক হিসেবে রাজপথ প্রকম্পিত করে ছিলেন।তাঁর নেতৃত্বের শক্তিশালী ভূমিকা ও ক্ষুরধার নেতৃত্ব চিরকাল উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে পরিগণিত হবে। পরবর্তীতে বিবিধ পথ ভ্রমণ করে নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এর দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

২৪ এর আন্দোলনে তাঁর লড়াকু ভূমিকা ও রাজপথে সরব উপস্থিতি সকল আন্দোলনকারীদের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে।বিএনপির আপদকালীন সময়ে ২০১৮ সালে এমপি পদপ্রার্থী হয়ে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ১ লাখ ৮২ হাজার ভোট পেয়ে রেকর্ড সূস্টি করে ছিলেন। তিনি বিএ (অনার্স) এম এ,এলএলবি উত্তীর্ণ। উচ্চ শিক্ষিত সম্ভ্যান্ত মুসলিম পরিবারের সন্তান। যেকোন দায়িত্ব প্রদান করা হলে তিনি দক্ষতার ও সুনামের সাথে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করবেন ইনশাআল্লাহ। সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নগরীর থানাঘাট এলাকার বাসিন্দা ফরিদের সাথে কথা হলে তিনি বলেন একজন মেধাবী ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি এর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।

তিনি একজন নির্লোভ নিরহংকার সর্জন ব্যত্ত্বিত্ব।অবহেলিত ময়মনসিংহের উন্নয়নের জন্য উনাকে মন্ত্রী পরিষদ এর সদস্য করার জন্য দাবী করছি। বিশিষ্ট ব্যবসায়ী হোটেল মিনারের স্বত্ত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন বিগত সরকারের শাসনামলে ময়মনসিংহ সদর ও নগরবাসীর তেমন কোন উন্নয়ন হয়নি। শিল্প ও ব্যবসা বানিজ্যে পিছিয়ে পড়া অবহেলিত ময়মনসিংহের সার্বিক উন্নয়নের জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে মন্ত্রী করার জন্য জোর দাবী জানাচ্ছি। পেশাজীবী সংগঠনের বলিষ্ট নেতা প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, জাসাস নেতা অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন,বিশিষ্ট শ্রমিক দল নেতা আব্দুল মান্নান,জিল্লুর রহমান জিল্লু,দেবব্রত দাস দুকুল, পরিবহন শ্রমিক নেতা রনি,আলী হোসেন,সুমন ড্রাইভার, মহিলাদল নেতা সাবেক কাউন্সিলর রোকসানা পারভীন কাজল, খোদেজা আক্তার,খালেদা খানমসহ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা হলে সকলেই আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি’র ভূয়সী প্রশংসা করে তাঁকে মন্ত্রী করার জন্য আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনয়ের সাথে জোর দাবি প্রকাশ করেছেন

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit