শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সিডনি টেস্টে ভারতকে দুইশোর মধ্যে আটকালো অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে বাজে ফর্মের মধ্যে থাকা রোহিত অব্যাহত সমালোচনার মধ্যে নিজেকেই একাদশ থেকে সরিয়ে নিয়েছেন। রোহিতের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক যশপ্রীত বুমরা। তবে একাদশ থেকে রোহিত নিজেকে সরিয়ে নিলেও দল খুব একটা ভালো খেলেনি। পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে ১ উইকেটে ৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার জয়সোয়াল ও লোকেশ রাহুল। এরপর ভিরাট কোহলি ও শুভমান গিল ফিরলে ৭২ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ৪০ রান করা রিশভ পন্ত প্রতিরোধের চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি।

২৬ রান করে স্টার্কের শিকারে পরিণত হন রবীন্দ্র জাদেজা। শেষ দিকে জাসপ্রীত বুমরাহর ২২ রানে ১৮৫ রানে অলআউট হয় ভারত। চার উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, সিরিজে সমতা আনতে হলে এই টেস্ট জিততেই হবে ভারতকে। তা না হলে ১২ বছর পর অস্ট্রেলিয়া জিতে নেবে বোর্ডার-গাভাস্কার ট্রফি।

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit