শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বছরজুড়েই বিশ্ববাজারে বাড়বে জ্বালানি তেলের দাম!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেয়া কর্মপরিকল্পনা আর চীনা অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেয়া পদক্ষেপের পর থেকেই বিশ্ববাজারে চাহিদা বেড়েছে জ্বালানির। বিনিয়োগকারীদের বাড়তি মনোযোগ পাওয়ায় ২০২৫ সাল জুড়েই সব ধরনের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকবে।

ট্রেডিং ইকনোমিকসের হালনাগাদ তথ্য, শুক্রবার (৩ জানুয়ারি) সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কেনাবেচা হয়েছে ৭৩.৪০ ডলারে। সপ্তাহ ব্যবধানে এই জ্বালানি তেলের দাম বেড়েছে ৩.৯৬ শতাংশ।

 
শুক্রবার সকালে এক গ্যালন গ্যাসোলিন বিশ্ববাজারে বেচাকেনা হয়েছে ২.০৬ ডলারে। সেই গ্যাসোলিনের দাম ধারাবাহিকভাবে বেড়ে বছর শেষে ২.২২ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে ট্রেডিং ইকনোমিকস। কয়লার দামও বাড়বে ২০২৫ সাল জুড়েই। প্রতিটন কয়লা শুক্রবার সকালে লেনদেন হয়েছে ১২৪.৬০ ডলারে। এক মাসের ব্যবধানে এই জ্বালানির দাম ৭.৮১ শতাংশ কমলেও আগামী ডিসেম্বরে বিশ্ববাজারে প্রতিটন কয়লা বেচাকেনা হবে ১৩৪.৬৭ ডলারে।
 
এক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটস বা ২৮.২৬ ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের বর্তমান দাম ৩.৬৬ ডলার পড়লেও প্রতি প্রান্তিকেই একটু একটু করে বেড়ে বছর শেষে তা ৪.৫৮ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস ট্রেডিং ইকনোমিকসের।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit