শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

মনিরামপুরে জ্বালানী তেলের দোকানে ছিনতাই,আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে সোমবার রাতে জ্বালানী তেলের দোকানে ৯৭ হাজার টাকা ছিনতাইয়ের পর পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে সেলিম হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়। পরে তার স্বীকারোক্তিতে পুলিশ মঙ্গলবার সকালে লিমন হোসেন নামে অপর আর এক যুবককে আটক করে। এ ঘটনায় জ¦ালানী তেলের দোকানের মালিক তরিকুল ইসলাম বাদি হয়ে মামলা করে। আটক দুইজনকে পুলিশ গতকাল দুপুরে আদালতে চালান দেয়। তবে ছিনতাইকরা টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

মনিরামপুর সরকারি কলেজের সামনে জ¦ালানী তেলের দোকানি তরিকুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে তিনি দোকানে অবস্থান করছিলেন। এ সময় মনিরামপুর থেকে দুইটি মোটরসাইকেলে করে চার যুবক গিয়ে অতর্কিত তার ওপর হামলা চালিয়ে মারপিট করে। এক পর্যায়ে ছুরি দেখিয়ে তার কাছ থেকে ৯৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তরিকুলের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে সেলিম হোসেন নামে এক যুবককে আটক করে। সেলিম হোসেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের সুন্দ্রা গ্রামের ফজর আলী সরদারের ছেলে।

খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ সেলিমকে থানায় নিয়ে আসে। এসআই অমিত দাস জানান, থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সেলিম তার সহযোগীদের পরিচয় জানায়। সে মোতাবেক মঙ্গলবার সকালের দিকে পুলিশ উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামের মুরাদ হোসেনের ছেলে লিমন হোসেনকে আটক করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটক দুইজনকে আদালতে চালান দেওয়া হয়।

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit