সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম

ফানুসের আগুন ও শব্দদূষণমুক্ত নতুন বছরে প্রবেশ করতে চাই: আহমাদুল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা বলেন। পোস্টে তিনি বলেন, ‘আশার খবর হলো, সরকার এ বছর ফানুস ওড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে। সরকারি নিষেধাজ্ঞার পরও কেউ যদি এই অনাচার করতে চায়, তবে প্রত্যেক এলাকার দায়িত্বশীল বিবেকবান মানুষের এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত।’ 

নতুন বছর উদ্‌যাপনের ক্ষতিকর দিক তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বিগত বছরগুলোতে এই উন্মাদনার বলি হয়েছে শিশু উমায়ের। ধ্বংস হয়েছে সর্বস্ব দিয়ে গড়ে তোলা এক বোনের প্লাস্টিক কারখানা। বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর-বিড়ালের জীবন। বর্ষবরণের নামে আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে এ ঘটনাগুলোই কি যথেষ্ট নয়?’

তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়। এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা। সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারিরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত। অথচ আজকের বিজ্ঞানমনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit