সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টর পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) স্থানীয় সময় দুপুর ১টায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে মোট ১৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে, যার মধ্যে ১৫ জন মায়ানমার এবং দুইজন বাংলাদেশি নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

তিনি বলেন, অভিযানের আগে, এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধভাবে পার্কিং চার্জ আদায় করছে।

তিনি আরও বলেন, অভিবাসন বিভাগ ভাইরাল ভিডিওটির সূত্রধরে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নেয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারদের কোনও নিয়োগকর্তা নেই এবং বৈধ কোনো কাগজপত্রও নেই। এদের সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit