শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

চৌগাছার আওয়ামীলীগ নেতা মোস্তফা ডাকাতি প্রস্তুতি কালে ৩ সহযোগীসহ ফের আটক অস্ত্র-গুলি ও মাইক্রো গাড়ী উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরে ডাকাতি প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তল ও একটি মাইক্রোগাড়ীসহ চৌগাছার সেই আওয়ামীলী নেতা সাবেক কাউন্সিলর জিএম মোস্তফাকে ফের আটক করেছেন যাশোর ডিবি গোয়েন্দা শাখার সদস্যরা। রবিবার (২৯ ডিসেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন তারা।আটককৃতরা হলেন চৌগাছা পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার মগরেব আলীর ছেলে সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক সেনা সদস্য আওয়ামীলীগ নেতা জিএম মোস্তফা। তিনি এর আগেও ডিবি সেজে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন, চৌগাছা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিরিবিলি পাড়ার আবুল খায়েরের ছেলে রকি বিশ্বাস, যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান ও একই উপজেলার চুরামনকাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ।

যশোর ডিবি ওসি দেব্রত হরি জানান, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিয়ান চালানো হয়। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও চার জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, তিন র্ধাসঢ়;উন্ড গুলি ও তাদের ব্যবহৃত একটি মাইক্রো গাড়ী উদ্ধার করা হয়।তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিতাই,অপহরণ ও মাদকসহ একধিক মামলা রয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit