শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার ওসি কামাল হোসেন, উপজেলা আনছার ভিডিপি অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন,প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, উপজেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আন্দুলিয়া বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার নিতিশ কুমার, শাহাজাদপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, আবুল কাশেম, শাহিনুর রহমান শাহিন, ওবাইদুর রহমান সবুজ,নুরুল কদরও হবিবর রহমান হবিসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যার।সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন,বর্তমান পরিস্থিতিতে বাজার মনিটারিং, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধে ও উপজেলার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।

কিউএনবি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit