বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

দৌলতপুরে পাইকারী ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের বাজারে উঠতে শুরু করেছে এ অঞ্চলে উৎপাদিত নতুন মুড়িকাটা পেঁয়াজ। শুরুতে দাম ভাল পেলেও গত সপ্তাহে পেঁয়াজের দাম কমে যাওয়ায় কয়েক দফা মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন চাষিরা। তবে গত দু’দিন ধরে পাইকারী ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। এরফলে চাষীদের মাঝে ফিরেছে স্বস্থি।

পেঁয়াজ চাষী ও ব্যবসায়ী সূত্রে জানাগেছে, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত পেঁয়াজের বাজার ছিল নিম্নমুখী। এসময় পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রয় হয়েছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। তখন পেঁয়াজ চাষীদের মাথায় হাতপড়ে। দাম বাড়াতে তারা আন্দোলনে নামে। এরপর থেকে প্রতিদিন কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়ে সোমবার ও রবিবার রাত পর্যন্ত তারাগুনিয়া বৃহৎ পেঁয়াজের আড়তসহ বিভিন্ন আড়তে কেজিপ্রতি দাম বেড়ে পাইকারী বাজারে ৪৫ থেকে ৪৬ টাকা দরে বিক্রয় হয়েছে পেঁয়াজ।

সোমবার সকালে উপজেলার তারাগুনিয়া পেঁয়াজের আড়তে গিয়ে দেখা গেছে চাষিদের কাছ থেকে ৪৫-৪৬ টাকা কেজি দরে কেনা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। এসময় বাজারের পাইকারী ব্যবসায়ী বুলবুল আহমেদ বলেন, গত ২৫ ডিসেম্বরের পর থেকে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক দফা। সোমবার আমরা ৪৬টাকা দরে চাষিদের কাছ থেকে পেঁয়াজ কিনেছি। তবে আমদানির উপর নির্ভর করবে পেঁয়াজের বাজার দর বলে তিনি উল্লেখ করেন।

এদিকে সোমবার খুচরা বাজারে পেঁয়াজ বিক্রয় হয়েছে ৫০ টাকা কেজি দরে। তবে বাজারে পেঁয়াজের দাম বাড়লেও দুশ্চিন্তা কাটেনি চাষিদের। তারা বলছেন আর কিছুটা দাম বেড়ে বাজার স্থিতিশীল হলে ভালো হতো। এভাবে দর উঠা নামা করলে তারা ক্ষতিগ্রস্থ হবেন। নিজাম উদ্দিন নামে এক পেঁয়াজ চাষি বলেন, বর্তমান বাজার দরে পেঁয়াজ বিক্রি করলে শুধু উৎপাদন খরচ তোলা সম্ভব হবে, তবে খুব একটা লাভ হবেনা। নাসির উদ্দীন নামের আরেক চাষি বলেন, এবার বিঘাপ্রতি ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। পেঁয়াজের ভালো দাম না পেলে চাষীরা ক্ষতির মুখে পড়ব। তবে বর্তমান দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এদিকে বর্তমান বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে খুচরা ক্রেতাদের মাঝে তেমন একটা প্রভাব পড়তে দেখা যায়নি। ৫০টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পেরে সহনশীল দামের মধ্যে রয়েছে বলে জানান খুচরা ক্রেতারা। দৌলতপুর উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে এবছর উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়জের চাষ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit