বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, খুনিরা বলছে খেলা হবে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল নেতা ইউনুস আলী এরশাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার, স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একই সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ভিকটিমে ছোট ভাই সামছু উদ্দিন বলেন, এখনো খুনিদের অনেকে বাহিরে ঘুরাফিরা করছে। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আজ প্রিজনভ্যানে করে কোর্টে আসার সময় আমাদের হুমকি দিয়ে বলছে, খেলা হবে। আমরা প্রশাসনের কাছে এসব খুনিদের দ্রুত বিচার দাবি করছি।এসময় আরো বক্তব্য রাখেন, নিহত ইউনুস আলী এরশাদের বাবা রইছুল হক, বোন রুমি আক্তার, স্ত্রী খাদিজা আক্তার, চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন, যুবদল সভাপতি আলমগীর, ছাত্রদল সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় যুবদল নেতা ইউনুস আলী এরশাদকে খাল দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরিবারের দাবি খুনিরা নিজাম বাহিনীর সদস্য ও স্থানীয় মুছাপুর, চরফকিরা ইউনিয়ন  বিএনপির রাজনীতির সাথে যুক্ত। নিহত এরশাদ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন।

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit