মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

নেকির পাল্লায় সবচেয়ে ভারী নাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : আবদুল্লাহ ইবনে আমর ইবনু আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে সবার সামনে নাজাত দেবেন, তার সামনে ৯৯টি দপ্তর খোলা হবে, প্রত্যেক দপ্তর চোখের দৃষ্টি পরিমাণ লম্বা।

অতঃপর তিনি বলবেন, তুমি এর কিছু অস্বীকার করো? আমার সংরক্ষণকারী লেখকরা তোমার ওপর অবিচার করেছে? সে বলবে, না, হে আমার প্রতিপালক। তিনি বলবেন, তোমার কোনো অজুহাত আছে? সে বলবে, না, হে আমার প্রতিপালক।

তিনি বলবেন, নিশ্চয়ই আমার কাছে তোমার একটি নেকি রয়েছে, আজ তোমার ওপর কোনো অবিচার করা হবে না, অতঃপর একটি কার্ড বের হবে, যাতে লেখা রয়েছে, ‘আশহাদু-আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহু’ [আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও তাঁর রাসুল]।

তিনি বলবেন, তোমার (কাজের) ওজন প্রত্যক্ষ করো। সে বলবে, হে আমার প্রতিপালক, এতগুলো দপ্তরের সঙ্গে একটি কার্ড কি কাজে আসবে? তিনি বলবেন, নিশ্চয়ই তোমার ওপর অবিচার করা হবে না। তিনি বলেন, অতঃপর সব দপ্তর এক পাল্লায় এবং কার্ডটি অপর পাল্লায় রাখা হবে, ফলে দপ্তরগুলো ওপরে উঠে যাবে এবং কার্ডটি ভারী হবে। আল্লাহর নামের বিপরীতে কোনো জিনিস ভারী হবে না।

(তিরমিজি : ২৬৩৯)

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit