বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনার লক্ষ্যে ২০২৪-২৫ রোপন মৌসুমে আখ রোপনের শুভ উদ্বোধন

 মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর লক্ষ্যে ২০২৪-২৫ রোপন মৌসুমে আখ রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২৭ ডিসেম্বর) বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া খানপুর আখ চাষী মোঃ আব্দুল্লাহ আল মামুনের জমিতে আখ রোপন করে চলতি মৌসুমের আখ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।উক্ত আখ রোপন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আবুল বাশার।

এছাড়াও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ চিনিকলের মহা ব্যবস্থাপক কৃষি- মোঃ বেলায়েত হোসেন, মহা ব্যবস্থাপক অর্থ- মোঃ রাজু আহমেদ, আখ চাষী- মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফারুক, সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদের আহবায়ক মোঃ বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।এসময় বক্তারা বলেন, সেতাবগঞ্জ চিনিকলে পুনরায় আখ মাড়াই চালু করতে সকল চাষিদের বেশি করে আখ রোপন করতে হবে এবং চাষিদের যে কোন সহায়তায় চিনিকল কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত রয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit