শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুর্গাপুরে নবম কবিতা উৎসব পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রাকৃতিক নীলাভূমি সজ্জিত নেত্রকোনার দুর্গাপুরে জিআই পণ্যখ্যাত সাদামাটির পাহাড়ে নবম সুসঙ্গ কবিতা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দুর্গাপুরের পর্যটন এলাকা খ্যাত সাদামাটির পাহাড়ে দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে ও পথ পাঠাগারের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়। দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এনামুল হক পলাশ।

এছাড়া কবিতা উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। অন্যদের মাঝে কবি ও সাংবাদিক কামাল হোসাইন, কবি মতিন্দ্র মানকিন, কবি ও সাংবাদিক পল্লব চক্রবর্তী, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, কবি আবুল বাশার, কবি জবিন চক্রবর্ত্তী, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু, কবি বিদ্যুৎ সরকার, কবি অনিন্দ্য জসিম, কবি ও সাংবাদিক জামাল তালুকদার, কবি হেলাল খান, হিরন দাদমিত্র, কবি লোকান্ত শাওন,সজীব শাইন, কাজল তালুকদার সহ বিভিন্ন এলাকা থেকে আসা কবিগণ উপস্থিত ছিলেন।

আলোচকগণ বলেন, কবিদের পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকে সুধা। সুষ্ঠু সমাজ ও জাতি গঠনে কবিদেরও ব্যপক ভূমিকা রয়েছে। নতুন প্রজন্ম যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য বেশি বেশি এধরনের আয়োজন করতে হবে। আলোচনা শেষে উপস্থিত কবিগণ তাদের স্বরচিত কবিতা পাঠ করেন এছাড়া কবি এবং কবিতার সাথে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit