শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

নাহিদ রানার যত্ন নিতে বললেন টেইট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : লম্বা, গতিও আছে বেশ। নাহিদ রানা এখন মুগ্ধতা ছড়াচ্ছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে পেয়েছেন ফাইফারের দেখা। বাংলাদেশে এমন প্রতিভা পাওয়ার আনন্দ আছে, তবে একই সঙ্গে আছে তাকে হারানোর শঙ্কাও। পেসারদের ইনজুরির ভয় তো নতুন কিছু নয় দেশের ক্রিকেটে।  

এ বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাহিদ রানার। পরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পান। গতি ও বাউন্সে নিজেকে ধীরে ধীরে মেলে ধরছেন তিনি। তাকে নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট।  

এবারের বিপিএলে চট্টগ্রাম কিংসের হেড কোচ তিনি। টেইট বলেন, ‘আমি তাকে টিভিতে দেখেছি পাকিস্তান সিরিজে। এর আগে খুব বেশি জানতাম না। অনেক লম্বা ও শক্তিশালী ছেলে। আমি যেটা বলবো, বাংলাদেশের ক্রিকেটে এটা রোমাঞ্চকর বিষয় বিশেষত পেস বোলিংয়ে। ’

‘সবসময় তো এমন হয় না, তাই না? পেস বোলিংয়ে এত ডেপথ থাকে না। নাহিদের মতো একজন, যে ১৫০ কি.মি গতিতে বল করে এমন খুব কমই আছে। আমার মনে হয় তার ভালোভাবে যত্ন নেওয়া দরকার। বাংলাদেশের ক্রিকেটের জন্য দুর্দান্ত একজন হবে। ’

পেসারদের জন্য বেশ কঠিন তিন ফরম্যাটের ক্রিকেট চালিয়ে যাওয়া। ২২ বছর বয়সী নাহিদকেও বিশ্রাম দিয়েই খেলাচ্ছে বিসিবি। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে একটি করে টেস্ট খেলেছেন। এ ব্যাপারে নাহিদের নিজেকেও যত্ন নিতে হবে বলে মনে করেন টেইট।  

তিনি বলেন, ‘তার সঙ্গে যারা কাজ করছে, তাদের ব্যাপার, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তার নিজেকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটে কখনও কখনও যদি আমরা বেশি নিয়ন্ত্রণ করতে যাই…খেলোয়াড়টির তার নিজের শরীরের ব্যাপারে ধারণা আছে। এর সঙ্গে সঠিক মানুষের গাইডলাইনে আমি আশা করি সে ভালো থাকবে। ’

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit