মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ইতিহাসের সর্বনিম্ন দরপতন ভারতীয় রুপির, নেপথ্য কারণ কী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দরপতন ঘটেছে ভারতীয় রুপির। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডলারের বিপরীতে রুপির এমন ভঙ্গুর অবস্থা দেখা গেছে। এ নিয়ে টানা সাত লেনদেনে রুপির দাম কমেছে। বাণিজ্য–ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাইরে প্রত্যাহার হওয়ার কারণে রুপির এমন দরপতন চলছে। এছাড়া ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না। 

পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এর ফলেও ভারতীয় রুপি ডলারের বিপরীতে ক্রমাগত তার শক্তি হারাচ্ছে। বৃহস্পতিবার প্রতি ডলারের দাম দাঁড়ায় ৮৫.২৪২৫ রুপি। রুপির ইতিহাসে এটিই সর্বনিম্ন দর। অক্টোবরের শুরু থেকে রুপি ১.৭৪ শতাংশ দাম হারিয়েছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য–ঘাটতি গত বছরের তুলনায় ১৮,৪ শতাংশ বেড়েছে। এর সঙ্গে রয়েছে ভারতে বিনিয়োগ করা বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার। আইডিএফসি ফার্স্ট ব্যাংক আরও জানিয়েছে, বাণিজ্যে লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্যে থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ৮৬ রুপিতে দাঁড়াতে পারে। এতে ভারতীয় রুপি সামনে দিনে আরও দুর্বল হবে। সূত্র: রয়টার্স  

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit