শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ আটক-২

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ আটক-২। গত মঙ্গলবার দুপুর ০৩টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে এসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ফুলবাড়ী থানার ঢাকা মোড় নামক স্থানে অবস্থান করে। সেই সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাক, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১৬-০৪১৭, ট্রাকটি ঢাকা মোড়ে আসলে অবৈধ মাদকদ্রব্য রয়েছে সন্দেহে ট্রাকটি আটক করে এবং ট্রাকটি তল্লাশি করে ট্রাকটির তল্লাশিকালে সামনের কেবিনের উপরে ছাউ‌নি‌তে বি‌শেষ কায়দায় রাখা একটি ট্রেচার কালো বড় ব্যাগ ও একটি অফিসিয়াল(ছোট) কালো ব্যাগ পলিথিন দ্বারা ঢেকে রাখা অবস্থায় পেয়ে নিচে নামিয়ে বড় ট্রেচার কালো ব্যাগের ভিতর হইতে ১৩৫(এক শত পয়ত্রিশ) বোতল ও কালো অফিসিয়াল (ছোট) ব্যাগের ভিতরে ৬৪(চৌষট্টি) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল দুটি ব্যাগে বিশেষ কৌশলে রাখা ‌মোট ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ১। শ্রী মিলন চন্দ্র (২৪), পিতা-শ্রী গনেশ চন্দ্র, মাতা-রাধিকা রানী, সাং-পাতলশা সরকার পাড়া, থানা-সদর,জেলা-দিনাজপুর, ২। মোঃ মাসুদ রানা (১৯), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস,মাতা-মাহাফুজা বেগম, সাং-বড়াইপুর (মোল্লাপাড়া), থানা-সদর,জেলা-দিনাজপুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা উপরোক্ত ফেন্সিডিলগুলি মামলার পলাতক আসামী তরিকুল ইসলাম এর নিকট হতে ড্রাইভার মোঃ মোস্তাকিম শাওন ও ড্রাইভার মোঃ আশেদুর রহমান রাসেল সহ যোগসাযোশে ক্রয় করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরে বিক্রয় করবে। ধৃত আসামী সহ পলাতক আসামীগন দীর্ঘ‌দিন যাবৎ মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহনে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে আসছিল। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান,তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

তিনি যোগদান করার পর বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদেরকে গ্রেফতার এবং মাদক ব্যবসায় জড়িত বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন। তিনি সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন।

 

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit