রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারত-অস্ট্রেলিয়ার ‘ফাইনাল’ টেস্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারত এবং অস্ট্রেলিয়া। এরই মধ্যে সিরিজের তিন টেস্ট শেষ, বাকি দুই টেস্ট। সে দুই টেস্টেই আম্পায়ারিং করবেন আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফুদ্দৌলা। আর ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ইংলিশ আম্পায়ার মাইকেল গফের সঙ্গে মাঠেই দায়িত্ব পালন করবেন তিনি।

চতুর্থ টেস্টের ফলাফল বিবেচনায় ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট হয়ে উঠতে পারে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। কারণ তিন টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চতুর্থ টেস্ট ড্র হলে শেষ টেস্ট হয়ে উঠতে পারে সিরিজের ফল নির্ধারণী ম্যাচ।

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও দুর্দান্ত আম্পায়ারিংয়ে আলোচনা আসেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে প্রোটিয়া-লঙ্কান ক্রিকেটাররা। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit