শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুর্গাপুরে শুভ বড়দিন উপলক্ষে শেষ মুহুর্তের প্রস্ততিতে ব্যস্ত খ্রীস্ট ধর্মাবলম্বীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গির্জা গুলোতে সকল প্রস্ততি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন খ্রীস্ট ধর্মাবলম্বীরা। ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি চলছে শেষ মুহূর্তে আলোকসজ্জার কাজ। খ্রীস্ট সম্প্রদায়ের প্রতিটি পাড়া মহল্লা যেনো উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামীকাল সকালে প্রতিটি ধর্মপল্লীতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের সূচনা হবে। এর মধ্যে দুর্গাপুরের গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি), রানীখং ক্যাথলিক গির্জা, উৎরাইল ধর্মপল্লীতে সকাল ৯টায় এবং দাহাপাড়া ও বারোমারীতে সকাল ৯.৩০ মিনিটে দেশ ও জাতীর কল্যানে প্রার্থনা শুরু হবে। দুর্গাপুরে উপজেলায় এবার ৭২ টি গির্জায় বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ নিরাপত্তায় রয়েছে পুলিশ ও সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

সার্বিক নিরাপত্তা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, বড়দিনের আয়োজনকে ঘিরে ধর্মীয় উপাসনালয় গুলোতে পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন করা হয়েছে বেশ কিছু পুলিশ সদস্য। এছাড়াও মোবাইল টিমের মাধ্যমে প্রতিটি গীর্জায় বিশেষ নজরদারি রাখা হবে।

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit