শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুর্গাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের শীতার্ত মানুষ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন। সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় ১২০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আস সুন্নাহ ফাউন্ডেশনের দুর্গাপুর উপজেলা সমন্বয়ক মাসউদুর রহমান ফকির মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের বলেন, মানবিক কাজ করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য। প্রতিটি প্যাকেজে একটি কম্বল, একটি শাল, ও একটি শীতের টুপি রয়েছে।

দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ। এই সহায়তা শীতার্ত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে। আগামী দিনেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখব। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আবদুল্লাহ আল মাসুম, মুফতি নূরে আলম, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মুসলিম উদ্দিন, মোশাররফ হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit