মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরানো ও বিচার নিয়ে পোস্টে যা বললেন জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ‘প্রহসনের বিচার’ চালাতে চাইছে অন্তর্বর্তী সরকার। মুহাম্মদ ইউনূসের স্বার্থরক্ষার জন্যই তা করা হচ্ছে। বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এমনটাই দাবি করেছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জয়।

পোস্টে জয় লিখেছেন, ‘প্রহসনের বিচার’ চালানোর জন্যই তাঁর মা তথা আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ‘পরিকল্পিত ভাবে’ তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।’

জয় নিজের পোস্টে এও লিখেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করার জন্য বিচারের প্রক্রিয়া চালাচ্ছে। আর সে কারণে তা ‘প্রহসন’-এ পরিণত হয়েছে।’

তাঁর কথায়, ‘‘এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচারকে উপেক্ষা করে আওয়ামী লীগ নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন-পীড়নের নতুন অধ্যায় শুরু করা হয়েছে।’’

বাংলাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেছেন সজিব ওয়াজেদ জয়। বিচার না-করেই তাঁদের দলের কর্মীদের ‘হত্যা’ করা হচ্ছে বলেও অভিযোগ তার।

‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ তাঁদের হত্যার মামলায় ফাঁসানো হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে বলে অভিযোগ জয়ের। তার কথায়, ‘‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এবং সরকারের প্রত্যক্ষ মদতে এসব অন্যায় কার্যক্রম চলছে।’’

জুলাই থেকে অগস্টে বাংলাদেশে গণআন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন হাসিনা-পুত্র। তার অভিযোগ, বিচারব্যবস্থাকে নিজের ‘অস্ত্র’ হিসাবে ব্যবহার করছে ইউনূস সরকার। আর সেই ‘প্রহসনের বিচার’ চালানোর জন্যই হাসিনাকে এখন তারা দেশে ফেরাতে চাইছে বলে দাবি জয়ের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ অগস্টে বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১৯৮টি ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে।

এসব মামলায় শেখ হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার হাসিনাকে দেশে ফিরিয়ে তাঁর বিচার করতে চাইছে অন্তবর্তী সরকার। সেই নিয়েই ইউনূস সরকারকে কটাক্ষ করলেন হাসিনা-পুত্র।

এদিকে সোমবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের হাইকমিশনের থেকে এই বার্তা পাওয়ার কথা স্বীকার করেছে ভারত।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit