শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

রাঙামাটির কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওবায়েদ উল্লাহ নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।জানা গেছে, নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ (৪৩) উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত ও পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit