রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বিশ্বব্যাংক ও এডিবির ১১০ কোটি মার্কিন ডলার অনুমোদন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই বাজেট সহায়তা হিসাবে ১১০ কোটি মার্কিন ডলার পাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বিশ্বব্যাংক দিচ্ছে ৫০ কোটি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬০ কোটি মার্কিন ডলার।

এ সহায়তা অনুমোদনের বিষয়টি রোববার অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭ কোটি ৯০ লাখ ডলার এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮ কোটি ডলার প্রকল্প সহায়তাও অনুমোদন করেছে।

১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাব প্রোগ্রাম-১) শীর্ষক কর্মসূচির জন্য ৬০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থ বিভাগের উদ্যোগে এ কর্মসূচিটি প্রণয়ন করা হয়।

বিশ্বব্যাংক ১৯ ডিসেম্বর বাংলাদেশের অনুকূলে ৫০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে। সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সংস্কার কার্যক্রম সফলভাবে অর্জন করায় সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রিসাইলেন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের আওতায় বিশ্বব্যাংক এ বাজেট সহায়তা দিয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit