শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শনিবার ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মেষ: চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে। কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজে উন্নতি ও সুনাম হবে। ব্যক্তিগত জীবনে ভালো কোনো পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করতে থাকুন এবং ইতিবাচক থাকুন। শিগগিরই আপনি সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।

বৃষ: পারিবারিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বিরক্তির কারণ হতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন: অযথা প্রতিবেশীর সঙ্গে তর্কে জড়াবেন না। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সহকর্মীদের কেউ শত্রুতাও করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। কাজের চাপ থাকলেও মানসিক শান্তি থাকবে। কোনো ব্যাপারে সীমালঙ্ঘন করা ঠিক হবে না।

কর্কট: ভ্রমণে সতর্ক থাকুন। অতি গরমে শিশুদের নিয়ে বের হলে কাজের চাপের কারণে মানসিক চাপ বাড়তে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ: কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। আজ আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কন্যা: ব্যবসায়ে অযথা কোনো অর্থ ইনভেস্ট করবেন না। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে। বাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। সামাজিক কোনো কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে।

তুলা: প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে।

বৃশ্চিক: সংসারে মন দিন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সংসারে কোনো বিবাদ কাজের প্রতি অনীহা নিয়ে আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে।
 
ধনু: মনের যত্ন নিন। আপনার কাজ অন্যকে উৎসাহিত করবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা, তারা সফল হবেন।
মকর: শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম সাক্ষাতেই কাউকে ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। সংসারে অশান্তি মিটে যাবে। আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভালো কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে।

কুম্ভ: প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। অধীনদের কাজে লাগানো সহজ হতে পারে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন।

মীন: আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। নতুন আত্মীয় লাভের যোগ আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ সারা দিন হিসাবিভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, হঠাৎ অসুস্থ হওয়ার শঙ্কা আছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit