শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

টিকটক করা নিয়ে দাম্পত্য কলহ, স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : বরগুনার আমতলীতে টিকটক করা নিয়ে পারিবারিক কলহের জেরে জুবেয়ারা জান্নাতি (১৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্ত্রীর আত্মহত্যার পর স্বামীও আত্মহত্যাচেষ্টা করেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বরগুনার আমতলী পৌর শহরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ।

মৃত গৃহবধূর নাম জুবেয়ারা জান্নাতি (১৭)। তিনি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিবুল হাসানের মেয়ে। অপরদিকে ইমন সরদারের বাবা আল-আমিন সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের বাসিন্দা ইমন সরদার প্রেম করে জুবেয়ারা জান্নাতিকে বিয়ে করেন। পরে জান্নাতির টিকটক করা নিয়ে প্রায় সময়ই ইমনের সঙ্গে কলহ হতো। এর মধ্যে শুক্রবার টিকটিক করার জন্য স্ত্রীর মাথার চুলের শোভাবর্ধন করা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হলে স্বামী ইমন তার স্ত্রী জান্নাতির মাথার চুল কেটে দিয়ে বাজার করতে চলে যান। কিন্তু ফিরে এসে দেখেন স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এ অবস্থায় জান্নাতিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ইমন। কিন্তু চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে রেখে বাড়িতে ফিরে স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে এলকাবাসী টের পেয়ে ইমনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

তবে পরবর্তীতে তাকে বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসায় তিনি এখন আগের থেকে সুস্থ আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইমরান সরদার বলেন, ‘আমার স্ত্রীর চুল কেটেছি এবং পর্দায় থাকতে বলেছি। এছাড়া তাকে আর কিছুই করিনি। ঘরে বাজার না থাকায় তাকে বলে আমি ঘর থেকে বাজার করতে বের হই। পরে বাড়িতে এসে দেখি সে আত্মহত্যা করেছে। আমাকে ছেড়ে চলে যাওয়ায় স্ত্রীকে ছাড়া আমি কীভাবে বাঁচব? তাই আমিও আত্মহত্যা করতে চেয়েছি।’

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সকাল ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit