সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

চাকা পাংচার হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার চাকা পাংচার হয়ে আতঙ্কে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।নিহত আমির হোসেন (৪২) উপজেলার পশ্চিম চরজব্বর এলাকার মমিন নগর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি লক্ষীপুর সদর উপজেলা শাখার ব্রাক এনজিওয়ের ম্যানেজার ছিলেন।  শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের আল আমিন রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।    

লক্ষীপুর জেলার ব্রাক এনজিও ম্যানেজার মো.সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের আমির সিএনজি যোগে দিকে লক্ষ্মীপুর থেকে মায়ের সাথে দেখা করতে নোয়াখালীর সুবর্ণচরের নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের আল আমিন রাস্তার এলাকায় আসলে যাত্রীবাহী সিএনজির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে ভয়ে তিনি আতঙ্কিত হয়ে সিএনজিতে স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সিএনজিতে পাঁচজন যাত্রী ছিল।  চাকা পাংচার হলে সিএনজিতে থাকা কোন যাত্রী আঘাত পাননি।  তিনি আতঙ্কে অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে, আগে থেকে তিনি হার্টের রোগী ছিলেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সকাল ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit