বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক এডভোকেটকেও আটক করা হয়।  আটককৃতরা হলেন, জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন (৩৮) ও তার সহযোগী সদর উপজেলার চুলডগী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এডভোকেট মোহাম্মদ জলিল হোসেন (৩৯)।  বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

জানা যায়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমান গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী এডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে আটক করে। অভিযোগ রয়েছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম ও তার সহযোগী অ্যাডভোকেট জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করে আসছে।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit