মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের দৈনিক রেকর্ড সংখ্যক ভিসা দিচ্ছে সৌদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিন রেকর্ড সংখ্যক ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব। এর আগে, গত ৫৩ বছরের কোনো বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা প্রদান করেনি সৌদি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গালফ নিউজ এ খবর জানিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, গত মাসে ৮৩ হাজার বাংলাদেশিকে কাজ করার ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনও একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে কাজের ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ‘ভিশন ২০৩০ প্ল্যান’ নামের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছেন।

তার এ লক্ষ্যমাত্রা শেষ হবে ২০৩০ সালে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে তাই বিমানবন্দর, রেলপথসহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণকাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে।

তাছাড়া আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে। দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। এসব কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন দেশটির।

সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এ দেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি।

ওই কর্মকর্তা আরও বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ। বাংলাদেশের বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেই মাংস।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit