শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী পালন করেন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় স্তম্ভে পু®পস্তবক অর্পণ করা হয়। সকালে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। পরে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদপরিবারের সকল সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, ওসি (তদন্ত) কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলাবিএনপির সাধারণ সম্পাক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহ-সাধারণ স¤পাদক মাস্টারকামাল আহমেদ, পৌর সাধারণ সম্পাক ডাঃ জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ,সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষচন্দ্র চক্রবর্তী প্রমুখ।

বিকালে উপজেলা প্রশাসন বনাম সুধী সমাজ প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠিত করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করেন। উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি ও যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ স¤পাদক আব্দুল হালিম চঞ্চল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- সাধারণ স¤পাদক আসাদুজ্জামান,যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন, সদস্য হৃদয় ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক মেহেরান হাসান জিতুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit