রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২২আগস্ট) রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ যৌথ স্বাক্ষরে অনুমোদন দেওয়া আংশিক কমিটির কাগজ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ফেসবুকে পোস্ট করা হয়।

কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানান – বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নেত্রকোণা জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের লড়াইকে আরও বেগবান করতে নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি আগামী ০৩ (তিন) বছরের জন্য অনুমোদন করা হলো।

কমিটিতে সভাপতি পদে শাহরিয়ার কামরান প্রান্ত। সহ-সভাপতি পদে মো: দেলোয়ার, সহ-সভাপতি মজনু শেখ, সহ-সভাপতি রানা চন্দ্র সরকার, সহ-সভাপতি মো: মেহেদী হাসান মন্টু, সহ-সভাপতি মো: রেজামুল হক রানা। সাধারণ সম্পাদক পদে মো: মিজানুর রহমান রনি। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ইফতি। সাংগঠনিক সম্পাদক পদে মারুফ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব খান, প্রচার সম্পাদক মেহেদি হাসান জনি, দপ্তর সম্পাদক: জাকির হাসান শুভ্র, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাহামুদ হাসান সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: পলাশ মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: সজীব চৌধুরী। অনুমোদন দেওয়া কমিটিতে উল্লেখ করা হয়েছে আগামী ০১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ও সকল ইউনিয়ন কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হল।

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit