রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথমার্ধে দুই গোলের লিড নিল বায়ার্ন মিউনিখ। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠল বরুশিয়া ডর্টমুন্ড। এক গোল পরিশোধও করল তারা। তবে বায়ার্নের শক্তির কাছে পেরে উঠল না ডর্টমুন্ড। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে মৌসুমের প্রথম ট্রফি জিতেছে বায়ার্ন। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের বিপক্ষে তাদের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে নিজেদের ইতিহাসে ১২তম বারের মতো জার্মান কাপের ট্রফি ঘরে তুলল বাভারিয়ানরা।

ম্যাচের ২৮ মিনিটে ডর্টমুন্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বায়ার্নকে এগিয়ে দেন নাথানিয়েল ব্রাউন। ডর্টমুন্ডের খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগটি কাজে লাগিয়ে জালে বল পাঠান তিনি। ৪২তম মিনিটে সমতায় ফিরতে পারতো ডর্টমুন্ড। বল জালে জড়ালেও অফসাইডে গোল বঞ্চিত হয় স্বাগতিকদের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন মাইকেল অলিসে। ডর্টমুন্ডের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান ফরাসি তারকা।  

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক ডর্টমুন্ড। ৭৫ মিনিটে ফ্যাবিও সিলভার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা। এরপর শেষ ১৫ মিনিটে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় ডর্টমুন্ড। তবে বায়ার্নের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি ডর্টমুন্ড। সব চেষ্টা প্রতিহত করে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। মরক্কোর তারকা ইসমাইল সাইবারির জন্য এই ম্যাচটি ছিল বিশেষ।
গত জুলাইয়ে বায়ার্নে নাম লেখানোর পর এদিনই প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন তিনি। শুরুতে অবশ্য বেঞ্চে ছিলেন সাইবারি। ম্যাচের ৮১তম মিনিটে নাথানিয়েল ব্রাউনের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আর বাভারিয়ানদের প্রথম ম্যাচেই শিরোপা জয়ের স্বাদ পেলেন সাইবারি। এই জয়ের মাধ্যমে ২০২৬-২৭ মৌসুমের শুরুটাও দুর্দান্তভাবে করল বায়ার্ন। শুক্রবার রাতে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মান বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ভিনসেন্ট কোম্পানির দল।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit