শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গ্রুপসেরা হয়ে সুপার ফোরে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশের মেয়েরা।

মালশিয়ার ব্যাটারদের থিতুই হতে দেয়নি বাংলাদেশ। এমনকি তাদের কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। বাকিদের স্কোর যথাক্রমে—০,৩,৩,০,১,১,২,১,১ ও ০। অতিরিক্ত থেকে এসেছে ১২টি রান। মূলত মালেশিয়ার ইনিংস ২৯ রানে গিয়েছে এই অতিরিক্ত ১২ রানের কারণেই।

বাংলাদেশের হয়ে বল হাতে অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ উইকেট নেন। আর লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর : 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫ (ছোঁয়া ২৬, ইভা ১৯, সুমাইয়া ১, জান্নাতুল ৪৫*, সুমাইয়া ১২, আফিয়া ৩, সাদিয়া ৩১*; মানিভানান ৪-০-৩৭-০, সিউহাদা ৪-০-৩২-০, দানিয়েল ৪-০-২৫-২, মারসিয়া ৪-০-১৯-৩, নোরমিজান ৪-০-৩১-০)।

মালেয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯ (হাইরুন ৫, নাবিল ৩, সাইফিকা ৩; ফারজানা ৩-১-৮-০, নিশিতা ৩.৫-১-৩-৫, আনিসা ৪-১-৫-২, হাবিবা ৪-১-৫-৩)।

ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: জান্নাতুল মাওয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit