মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

আল্লু অর্জুনের জন্য সামান্থার কান্না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তারই প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয় আল্লু অর্জুনের বিরুদ্ধে। গত শুক্রবার গ্রেপ্তার করা হয় আল্লুকে। যদিও সেই দিনই অন্তর্বর্তী জামিন দেয়া হয় অভিনেতাকে। এক রাত সংশোধনাগারে থেকে পরের দিন বাড়ি ফেরেন আল্লু।

তারকার স্ত্রী স্নেহা রেড্ডি স্বামীকে বাড়ি ফিরতে দেখেই জড়িয়ে ধরেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ইতোমধ্যে এই আবেগঘন মুহূর্তের ভিডিয়োও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও।

স্ত্রী স্নেহা এ দিন চোখের পানি মুছতে মুছতে ছুটে গিয়েছিলেন স্বামীর কাছে। দুই ছেলে-মেয়েও আল্লুকে জড়িয়ে ধরে। সামান্থা এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। ভিডিয়ো ভাগ করে নিয়ে আবেগঘন সামান্থা লেখেন, “আমি কিন্তু কাঁদছি না। ঠিক আছে!” অশ্রুবিহ্বল ইমোজিও যোগ করে দেন অভিনেত্রী।

সামান্থা নিজেও পরিবার ভালবাসেন। এক সময়ে চেয়েছিলেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সন্তানের মা হতে। তবে অভিনেত্রীর সেই ইচ্ছে অপূর্ণই থেকে গিয়েছে। তবু এখনও নিজের পরিবার গড়ে তোলার স্বপ্ন রয়েছে সামান্থার। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য কিছু দিন আগে বিয়ে করেছেন আর এক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।

আল্লু বাড়ি ফেরার পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগাও। বন্ধুকে দেখে আলিঙ্গন করেন ‘পুষ্পা’ অর্জুন। আল্লু বাড়ি ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। হাতজোড় করে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে এ-ও জানান, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তার হাত ছিল না।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit