শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আরও একটি বৃষ্টিবিঘ্নিত দিনে এগিয়ে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রিসবেনে টেস্টে বৃষ্টির বাগড়ায় প্রথম দিন মোটে ১৩.২ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন নির্বিঘ্নে কাটলেও তৃতীয় দিনে আবার বৃষ্টি হাজির। সে বৃষ্টি পাশ কাটিয়ে যতটুকু খেলা হয়েছে, তাতে ভারতের জন্য এখন ম্যাচ ড্র করাই বড় চ্যালেঞ্জ।

ইনিংস সর্বোচ্চ ১৫২ রান করেন ট্রাভিস হেড। ১০১ রান এসেছে স্টিভ স্মিথের ব্যাটে। ভারতের পক্ষে জশপ্রীত বুমরাহ ৭৬ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে পাঁচবার ইনিংসে ৬ উইকেট নিয়েছেন বুমরাহ।

জবাব দিতে নেমে ভারত শুরু থেকেই নড়বড়ে। যশস্বী জয়সওয়াল (৪), শুবমান গিল (১), বিরাট কোহলি (৩), ঋষভ পন্তরা (৯) সবাই এক অঙ্কের ঘরে ফিরেছেন। এই চার ব্যাটারকে হারিয়ে দিনশেষে ভারত ১৭ ওভারে ৫১ রান তুলতে সক্ষম হয়েছে। অজি পেসারদের মধ্যে মিচেল স্টার্ক সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট গেছে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের ঝুলিতে।

প্রথম ইনিংসে ভারত এখনো ৩৯৪ রানে পিছিয়ে। হারিয়েছে ৪ উইকেট। আরও যে দুই দিন বাকি রয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে সন্তোষজনক কিছু পাওয়া যায়নি। আকুওয়েদার বলছে, ব্রিসবেন টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে ১০০ ও ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ তো মেঘলা থাকবেই। বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit